ভেজা খাম লেখা নাম, ধুয়ে যায় কবিতার কথা।
মেঘেরা ডানা পায়, পাহাড় ভাঙে নিরবতা।
যেখানে হারানো, নীরব চোখের ভাষা।
সেখানেই হয়তো রয়ে গেছে ভালোবাসা।
কথা দিলাম প্রিয়তমা, কাল ঠিক নতুন ভোর এনে দেব।
অভিমানী সুর যায় ভেসে দূর, বৃষ্টি ঝরুক আজ না বলা কথায়।
থেমে ছিল রাত যেখানে হঠাৎ, জোনাকিরা কেঁদে গেছে নিয়ন ব্যথায়।
আজও সেথা মন, ব্যাথারা গোপন রয়ে গেছে রেখেছ যেভাবে।
আজও যদি হাত রাখো এ হাতে, এ আঁধার ঠিক কেটে যাবে।
কথা দিলাম প্রিয়তমা কাল ঠিক নতুন রঙে ছুঁয়ে দেব,
কথা দিলাম প্রিয়তমা কাল ঠিক নতুন ভোর এনে দেব।
বেহিসাবি পথ, জমে থাকা ভুল, অভিমান রয়ে যায় বালিশে চাদরে।
আসে যদি রাত মেলে দিও হাত, স্বপ্নেরা ধরা দেবে ভোরের আদরে।
ডাকি যদি আজ চেনা সে নামে, সারা দেবে বলো একই ভাবে।
যতই আসুক আঁধার নেমে, আমাদের গান থেকে যাবে।
কথা দিলাম প্রিয়তমা, কাল ঠিক নতুন সুর খুঁজে দেব।
কথা দিলাম প্রিয়তমা কাল ঠিক নতুন ভোর এনে দেব।
ভেজা খাম লেখা নাম, ধুয়ে যায় কবিতার কথা।
মেঘেরা ডানা পায়, পাহাড় ভাঙে নিরবতা।
যেখানে হারানো, নীরব চোখের ভাষা।
সেখানেই হয়তো রয়ে গেছে ভালোবাসা।
কথা দিলাম প্রিয়তমা, কাল ঠিক নতুন ভোর এনে দেব।



No comments