যদি
হঠাৎ ভাবো আড়ি।
আমি
ছেড়েও যেতে পারি,
ভালোবাসা
ছিল যত,
রয়ে
যাবে সবই আমারই।
দুজনের
গাঁথা মালা যদি চাও ছিঁড়ে ফেলে দিও।
আমার
কিছু আসে যায়না প্রিয়।
ভালোবাসা
মানে শুধু একসাথে চলা, তা তো নয়।
শব্দের
ভিড়ে কিছু অভিমান চাপা রয়ে যায়।
যদি
বিষাদ নেমে আসে,
কিছু
চেনা অভ্যাসে।
ভালোবাসা
গেছে ধুয়ে,
কিছু
রুমাল বালিশে।
বিবর্ন চিঠি গুলো যদি চাও ছিঁড়ে ফেলে দিও
আমার
কিছু আসে যায়না প্রিয়।
স্বপ্নেরা
রোজ এসে ডানা মেলে ধরা দিয়ে যায়।
রাতের
চাদরে ঢাকা কিছু স্মৃতি অবহেলায়।
যদি
মুঠোয় দাও ধরা,
আমি
আকাশ হতে পারি
যদি
ভাবো যাবে ছেড়ে
তাতে
ক্ষতি তোমারই।
ভালোবেসে
রেখেছিলে কখনও যে নাম মুছে দিও।
আমার
কিছু আসে যায়না প্রিয়।
বেহিসাবি
মন যদি অন্য কোথাও ধরা দেয়।
শব্দেরা
পথ খোঁজে ভুলে যাওয়া কোনও কবিতায়
যদি
স্মৃতি ঘিরে আসে,
তুমি
অন্য কারও পাশে।
যদি
ঝাপসা হয় আঁখি
ঢেকে
নিও অজুহাতে।
কি
পেলে কি হারালে সেদিনই হিসাব করে নিও।
আমার
কিছু আসে যায়না প্রিয়।



No comments